সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ:- সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশি দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় একটি ফুটবল প্রতিযোগিতা।
- এই টুর্নামেন্ট দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) কর্তৃক পরিচালিত হয়।
- এই টুর্নামেন্টে সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলোর অনূর্ধ্ব-২০ নারী দল অংশগ্রহণ করে।
- অ্যাসোসিয়েশনের সাতটি সদস্য দেশ হচ্ছে-বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা
সম্প্রতি,
- দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন 'সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৫' টুর্নামেন্টের নতুন তারিখ ঘোষণা করেছে।
- এই টুর্নামেন্টের আয়োজক দেশ: বাংলাদেশ।- ২০২৫ সালের ১ থেকে ১১ জুলাই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া,
- ২০২৫ সালের ৮-১৮ মে ভারতে আয়োজিত হবে অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপ।
- ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে কিশোর ও কিশোরী অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট যথাক্রমে বাংলাদেশেই আয়োজিত হবে।
তথ্যসূত্র: দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন ওয়েবসাইট।
[Link]