সন্দ্বীপ নদীবন্দর:- নদীবন্দর ঘোষণা করা হয়েছে সন্দ্বীপকে।
- এটি হচ্ছে দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর।- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) সংরক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
- এ নিয়ে দেশে নদীবন্দরের সংখ্যা দাঁড়ালো ৫৪টিতে।
- সন্দ্বীপ দ্বীপের চারপাশের তীরের সাধারণ ভরাকটালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূ–ভাগের দিকে ৫০ মিটার পর্যন্ত এর সীমানা বিস্তৃত।
- সন্দ্বীপ উপকূলীয় এলাকার ওই সীমানার মধ্যে খালগুলো নদীবন্দরের সীমানার আওতাভুক্ত হবে।
- এর মধ্যে ৪টি বড় নদীবন্দর হচ্ছে ঢাকা (সদরঘাট), নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল।
- এছাড়া দেশের কন্টেইনার টার্মিনাল নদীবন্দর হচ্ছে ঢাকার পানগাঁও।
তথ্যসূত্র: বিআইডব্লিউটিএ ওয়েবসাইট, আরটিভি নিউজ।
[Link]