বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রধানমন্ত্রী
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রধানমন্ত্রী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী:
- সংসদীয় বা মন্ত্রীপরিষদ শাষিত শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসনকার্য পরিচালিত হয়।
- তিনিই সরকারের প্রধান নির্বাহী।
- ১৯৯১ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পর ঐকমত্যের ভিত্তিতে সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল পাশের মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
- এই ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা, মর্যাদা ও দায়িত্বশীলতা বৃদ্ধি পেয়েছে।
- সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সাধারণে নির্বাচনের পর জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেন।
- প্রধানমন্ত্রী সরকারের প্রধান হিসেবে তাঁর পছন্দমতো ব্যক্তিদেরকে নিয়ে মন্ত্রীসভা গঠন করেন।
- প্রধানমন্ত্রী এবং তাঁর নেতৃত্বাধীন মন্ত্রীসভা যৌথভাবে জাতীয় সংসদের নিকট তাদের যাবতীয় কার্যের জন্য দায়বদ্ধ থাকেন।
- সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেন।
- সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী মন্ত্রীসভার প্রধান এবং জাতীয় সংসদের নেতা।
- তিনি পদত্যাগ করলে অথবা সংসদে আস্থা ভোটে হারলে সরকারের পতন ঘটে।
উল্লেখ,
- রাষ্ট্র প্রধান রাষ্ট্রপতি।
উৎস: পৌরনীতি, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন