মূল বিষয়বস্তুতে যান

'হায়ারোগ্লিফিক' শব্দের অর্থ কী?

সঠিক উত্তর

পবিত্র অক্ষর

সঠিক উত্তর: পবিত্র অক্ষর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মিশরীয় সভ্যতার লিখনপদ্ধতি:
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল উন্নত লিখনপদ্ধতির বিকাশ।
- প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরীয়রা হায়ারোগ্লিফিক লিপি ব্যবহার শুরু করে।
- প্রাথমিক পর্যায়ে তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। এই চিত্রভিত্তিক লিখনপদ্ধতিকে হায়ারোগ্লিফিক (Hieroglyphic) বলা হয়।
- হায়ারোগ্লিফিক শব্দের অর্থ "পবিত্র খোদাই" (Sacred Carving); বাংলায় প্রচলিতভাবে "পবিত্র অক্ষর" বলা হয়।

- হায়ারোগ্লিফিক ছিল চিত্রভিত্তিক ও ধ্বনিগত লিখনপদ্ধতি।
- এই লিপিতে প্রায় ২৪টি এক-ব্যঞ্জনধ্বনির (uniliteral) চিহ্ন ছিল, যা পরবর্তী বর্ণমালাভিত্তিক লিখনপদ্ধতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- মিশরীয়রা প্যাপিরাস (Papyrus) উদ্ভিদের কাণ্ড থেকে লেখার উপযোগী পাত তৈরি করত। পরবর্তীতে তারা এই প্যাপিরাসের ওপর লেখা শুরু করে।
- গ্রিকরা এই লেখার উপকরণের নাম দেয় 'প্যাপিরাস' (Papyrus)। ইংরেজি Paper শব্দটির উৎপত্তিও এই Papyrus শব্দ থেকে।

উল্লেখ্য,
- কিউনিফর্ম (Cuneiform) ছিল বিশ্বের প্রাচীনতম লিখনপদ্ধতিগুলোর একটি।
- এটি প্রাচীন সুমেরীয়রা মেসোপটেমিয়ায় আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৬০০–৩৫০০ অব্দে বিকাশ করে।

উৎস: ব্রিটানিকা এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রাজকীয় লিপি
  2. পবিত্র অক্ষর সঠিক
  3. চাকার লিপি
  4. পাথরের লিপি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল