মেধাবী
Toggle menu

''সর্বদাই হুহু করে মন, বিশ্ব যেন মরুর মতন''- পঙক্তিটি বিহারীলাল চক্রবর্তী রচিত কোন কাব্যেগ্রন্থের অন্তর্ভুক্ত?

সঠিক উত্তর
বঙ্গসুন্দরী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ ‘বঙ্গসুন্দরী’ গীতিকবিতা:
- বিহারীলালের প্রথম সার্থক গীতিকবিতার গ্রন্থ ‘বঙ্গসুন্দরী’ (১৮৭০)।
- রবীন্দ্রনাথ এ কাব্য-প্রসঙ্গে বলেছেন: ‘আধুনিক বঙ্গসাহিত্যে এই প্রথম বোধ হয় কবির নিজের কথা প্রকাশ পাইয়াছে।’
- গ্রন্থটির প্রথম সর্গ উপহার, দ্বিতীয় সর্গ নারীবন্দনা, তৃতীয় সর্গ সুরভালা, চতুর্থ সর্গ চিরপরাধীনা, পঞ্চম সর্গ করুণাসুন্দরী, ষষ্ঠ সর্গ বিষাদিনী, সপ্তম সর্গ প্রিয়সখী, অষ্টম সর্গ বিরহিণী, নবম সর্গ প্রিয়তমা ও দশম সর্গ অভাগিনী নামকরণ করা হয়েছে।

- এ কাব্যে কবি বলেছেন:

''সর্বদাই হুহু করে মন,
বিশ্ব যেন মরুর মতন,
চারদিকে ঝালাপালা,
উঃ কি জ্বলন্ত জ্বালা!
অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন।''

=============
⇒ বিহারীলাল চক্রবর্তী:
- বাংলা কাব্যের 'ভোরের পাখি' বিহারীলাল চক্রবর্তী।
- তিনি বাংলা সাহিত্যে 'আধুনিক গীতিকবিতার' স্রষ্টা। 
- তিনি গীতিকবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত। 

তার রচিত কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ- 
- বঙ্গসুন্দরী, 
- প্রেম প্রবাহিনী, 
- সঙ্গীত শতক,
- নিসর্গ সন্দর্শন,
- সারদামঙ্গল (শ্রেষ্ঠ কাব্য)।

উৎস: লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বঙ্গসুন্দরী সঠিক
প্রেম প্রবাহিনী
সঙ্গীত শতক
সারদামঙ্গল

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড