মূল বিষয়বস্তুতে যান

জসীম উদ্‌দীনের বিখ্যাত ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যটির ইংরেজি অনুবাদকৃত নাম কোনটি?

সঠিক উত্তর

The Field of Embroidered Quilt

সঠিক উত্তর: The Field of Embroidered Quilt

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জসীম উদ্‌দীনের বিখ্যাত ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যটির ইংরেজি অনুবাদকৃত নাম- The Field of Embroidered Quilt.
----------------
• নক্সী কাঁথার মাঠ:
- জসীম উদ্‌দীনের শ্রেষ্ঠ কাব্য নক্সী কাঁথার মাঠ একটি কাহিনী কাব্য।
- ১৯২৮ সালে কবি ময়মনসিংহ জেলার গফরগাঁও গ্রামে লোকসাহিত্য সংগ্রহ করতে আসেন এবং তখন রূপাই নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়।
- রূপাইর জীবনকে কেন্দ্র করে কাব্যটি রচিত হয়।

- কাব্যের প্রধান চরিত্রগুলো হলো:
- নায়ক রূপাই এবং নায়িকা সাজু।

- কাব্যটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এর ইংরেজি অনুবাদ করা হয় "The Field of Embroidered Quilt" নামে।
- এটি ১৯৩৯ সালে ই. এম. মিলফোর্ড (E.M. Milford) প্রকাশ করেন।
-------------
জসীম উদ্‌দীন:
- জসীম উদ্‌দীন একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
-জসীম উদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- কলেজজীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।
- বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তাঁর এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়।
- ‘পল্লীকবি’ জসীম উদ্‌দীন বাংলা সাহিত্যে গ্রামীণ জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, লোকসংস্কৃতি ও মানবিক অনুভূতিকে সহজ-সরল ভাষায় চিত্রিত করেছেন।
- তাঁর বিখ্যাত কাব্য ‘নক্সী কাঁথার মাঠ’ (১৯২৯) এক অনন্ত প্রেমকাহিনি, যেখানে রূপাই ও সাজুর বেদনার গল্প বোনা হয়েছে লোকজ চেতনায়।
- এই কাব্যর জন্যই তাঁকে “পল্লীকবি” উপাধিতে ভূষিত করা হয়।

• তাঁর উল্লেখযোগ্য গাঁথাকাব্য:
- নকশীকাঁথার মাঠ।
- সোজন বাদিয়ার ঘাট,
- মা যে জননী কান্দে।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. The Embroidered Field
  2. The Field of Embroidered Quilt সঠিক
  3. The Patterned Meadow
  4. Quilt of the Village

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল