নিচের কোনটি উচ্চ-সম্মুখ স্বরধ্বনি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ই
সঠিক উত্তর
সঠিক উত্তর: ই
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• উচ্চ সম্মুখ স্বরধ্বনি- ই।
----------
• বাংলা স্বরধ্বনির উচ্চারণ:
- বাংলা স্বরধ্বনির উচ্চারণে জিহবার অবস্থান ও মুখগহ্বরের কোন অংশে ধ্বনি সৃষ্টি হচ্ছে তার ওপর ভিত্তি করে এগুলোকে সম্মুখ, পশ্চাৎ ও কেন্দ্রীয় স্বরধ্বনিতে ভাগ করা হয়।
• সম্মুখ স্বরধ্বনি:
- ই, ঈ, এ এবং অ্যা ধ্বনির উচ্চারণে জিহবা মুখের সম্মুখভাগে, অর্থাৎ দাঁতের দিকে এগিয়ে আসে বলে এগুলোকে সম্মুখ স্বরধ্বনি বলা হয়।
- ই ও ঈ ধ্বনির ক্ষেত্রে জিহবা উচ্চ অবস্থানে থাকে, তাই এগুলো উচ্চ সম্মুখ স্বরধ্বনি।
- এ ধ্বনির ক্ষেত্রে জিহবা কিছুটা নিচে থাকে, তাই এটি উচ্চমধ্য সম্মুখ স্বরধ্বনি।
- অ্যা ধ্বনির ক্ষেত্রে জিহবা আরও নিচে থাকে, তাই এটি নিম্নমধ্য সম্মুখ স্বরধ্বনি।
- অ — পশ্চাৎ স্বরধ্বনি।
-----------
উচ্চারণের সময়ে জিভ কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা -
১. উচ্চ স্বরধ্বনি - ই, উ।
২. উচ্চ -মধ্য স্বরধ্বনি - এ, ও।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - অ্যা, অ।
৪. নিম্ন স্বরধ্বনি - আ।
আবার, জিভের সম্মুখ - পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত।
যথা -
১. সম্মুখ স্বরধ্বনি - ই, এ, অ্যা।
২. মধ্য স্বরধ্বনি: আ।
৩. পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন