মেধাবী
Toggle menu

কে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন?

সঠিক উত্তর
গোলাম মোহাম্মদ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত:
- গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেছিলেন।
- ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভের পর এ.কে. ফজলুল হকের নেতৃত্বে গঠিত সরকার ১৯৫৪ সালের ৩০ মে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ বরখাস্ত করেন।

⇒ ১৯৫৪ সালে পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ যুক্তফ্রন্টের নিকট রীতিমত পর্যুদস্ত হয়।
- এ পরাজয় ক্ষমতাসীন এলিটদের জন্য ছিল দারুণ আঘাত।
- সুতরাং তারা নির্বাচিত প্রাদেশিক সরকারকে অস্থিতিশীল এবং উৎখাত করার আপ্রাণ চেষ্টা চালায়।
- শেষপর্যন্ত অগণতান্ত্রিকভাবে এবং মিথ্যা অভিযোগে যুক্তফ্রন্ট সরকারকে ১৯৫৪ সালের ৩০ মে পাকিস্তানের গভর্নর জেনারেল বরখাস্ত করেন।

⇒ এক্ষেত্রে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের '৯৪ক' ধারাকে ব্যবহার করা হয়। বরখাস্ত করার সময় যুক্তফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হকের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়। আদমজি জুট মিলের দাঙ্গার জন্য যুক্তফ্রন্ট সরকারকে দায়ী করা হয় এবং জাতির বৃহত্তর স্বার্থে নির্বাচিত সরকারকে উৎখাতের ঘোষণা দেয়া হয়। কিন্তু এমনিভাবে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা কোনভাবেই গণতান্ত্রিক বা সাংবিধানিক বিধি সম্মত নয়। যুক্তফ্রন্ট সরকারকে এভাবে উৎখাতের কারণে পুরো পূর্ববাংলার রাজনৈতিক চরিত্রই বদলে যায়।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ইতিহাস, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

গোলাম মোহাম্মদ সঠিক
আইয়ুব খান
ইস্কান্দার মির্জা
ইয়াহিয়া খান

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড