বাংলাদেশে বর্তমানে ৬টি ইলিশ অভয়াশ্রম রয়েছে। সর্বশেষ ২০১৯ সালে বরিশাল জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জে মেঘনা নদীর একশ কিলোমিটার এলাকাকে ৬ষ্ঠ ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়। অন্যান্য ইলিশ অভয়াশ্রমসমূহ হলো: - নিম্ন মেঘনা নদী - শাহবাজপুর চ্যানেল - তেঁতুলিয়া নদী - আন্ধারমানিক নদী - নিম্ন পদ্মা নদী। (সূত্রঃ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট)