মূল বিষয়বস্তুতে যান

দেশের প্রথম ‘মিয়াওয়াকি ফরেস্ট’ কোথায় তৈরি করা হয়েছে?

সঠিক উত্তর

চট্টগ্রাম (মিরসরাই)

সঠিক উত্তর: চট্টগ্রাম (মিরসরাই)

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• দেশের প্রথম ‘মিয়াওয়াকি ফরেস্ট’:
- চট্টগ্রামের মিরসরাইয়ে তৈরি করা হয়েছে দেশের প্রথম ‘মিয়াওয়াকি ফরেস্ট’।
- এই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই কৃত্রিম বন।
- কৃত্রিম বন তৈরির প্রকল্পটির পরামর্শক ছিলেন প্রাকৃতিক কৃষিকেন্দ্রের উদ্যোক্তা ও পরিচালক দেলোয়ার জাহান এবং প্রকল্পের উদ্যোক্তা হচ্ছেন আমজাদ হোসেন।
- ‘প্রকল্প সোনাপাহাড়’ নামের এ উদ্যোগে পরীক্ষামূলকভাবে দেশের প্রথম এই কৃত্রিম বন তৈরিতে সফল হয়েছেন তাঁরা।
- পাহাড়ের কোলে টিলাশ্রেণির জায়গাটির ৪ হাজার ৪০০ বর্গফুট এলাকাজুড়ে সুপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে ‘মিয়াওয়াকি ফরেস্ট’।

মিয়াওয়াকি ফরেস্ট:
- জাপানের বিখ্যাত উদ্ভিদবিদ আকিরা মিয়াওয়াকি হচ্ছেন এই ধারণার প্রবক্তা। এ পদ্ধতিতে ছোট ছোট জায়গায় অল্প সময়ে বয়স্ক বনের আদল তৈরি করা যায়। তাঁর উদ্ভাবিত এই পদ্ধতি অনুসরণ করে মাত্র ৩০ বর্গফুটের মধ্যেও বন তৈরি করা সম্ভব। এ পদ্ধতিতে লাগানো গাছ সাধারণ বনের গাছের চেয়ে ১০ গুণ দ্রুতগতিতে বৃদ্ধি পায়। বছরে অন্তত এক মিটার বাড়ে। মিয়াওয়াকি উদ্ভাবিত এই বন তৈরির পদ্ধতি ব্যবহার করে কোনো স্থানে ২০ থেকে ৩০ বছরের মধ্যে গভীর বন তৈরি করা সম্ভব। আর এ বনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অন্য সাধারণ বন থেকে এই বন ৩০ গুণ বেশি কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ ডিসেম্বর ২০২৪।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ঢাকা (মিরপুর)
  2. চট্টগ্রাম (মিরসরাই) সঠিক
  3. গাজীপুর (ভাওয়াল)
  4. হবিগঞ্জ (মাধবপুর)

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল