সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে 'ভেটো' প্রদান করেছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সোভিয়েত ইউনিয়ন
সঠিক উত্তর
সঠিক উত্তর: সোভিয়েত ইউনিয়ন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের ভূমিকা (বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ):
→ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদান রাখে অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)। তাদের কূটনৈতিক, রাজনৈতিক ও প্রচারমাধ্যমভিত্তিক সহায়তা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশেষ ভূমিকা রাখে।
• কূটনৈতিক উদ্যোগ:
- পাকিস্তানি বাহিনীর গণহত্যা, অগ্নিসংযোগ ও নারী নির্যাতন বন্ধের আহ্বান জানায় সোভিয়েত রাষ্ট্রপ্রধান।
- পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।
• আন্তর্জাতিক জনমত গঠন:
- সোভিয়েত পত্রপত্রিকা ও গণমাধ্যম বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরে।
- মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে।
• জাতিসংঘে ভূমিকা:
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পাকিস্তানপন্থী যুদ্ধবিরতির প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রদান করে।
- এর ফলে পাকিস্তানের পক্ষে প্রস্তাবটি বাতিল হয়ে যায় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ অব্যাহত থাকে।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন