মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি একটি গৌণ কোষ?

সঠিক উত্তর

লেড সঞ্চয়ী কোষ

সঠিক উত্তর: লেড সঞ্চয়ী কোষ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রাইমারি সেল বা প্রাথমিক কোষ:
- যে বিদ্যুৎ কোষ নিজেই নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে, তাকে প্রাথমিক কোষ বা মৌলিক কোষ বলে। যেমন- ভোল্টার কোষ, লেকল্যান্স কোষ, ডেনিয়েল কোষ, শুষ্ক কোষ ইত্যাদি।
- শুষ্ক কোষে কোন তরল ব্যবহৃত হয় না।
- প্রাথমিক কোষ আবার দু'ভাগে বিভক্ত।
যথা-
(ক) এক তরল কোষ:
- যে বিদ্যুৎ কোষে একটি মাত্র তরল পদার্থ ব্যবহার করা হয়, তাকে এক তরল কোষ বলে।
যেমন- লেকল্যান্স কোষ।

(খ) দুই তরল কোষ:
- অপরদিকে, যে বিদ্যুৎ কোষে দুটি তরল পদার্থ ব্যবহার করা হয়, তাকে দুই তরল কোষ বলে।
যেমন- ডেনিয়েল কোষ।

গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ বা সেকেন্ডারি কোষ:
- যে বিদ্যুৎ কোষে বাইর থেকে বিদ্যুৎ প্রবাহিত করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত রাখা হয় এবং পরে ঐ রাসায়নিক শক্তিকে পুনরায় বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ বা সেকেন্ডারি কোষ বলে।
- সাধারণত লেড সঞ্চয়ী কোষ ও নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ নামক দুটি সঞ্চয়ী কোষ ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

উৎস: উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র, (হাজারী নাগ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শুষ্ক কোষ
  2. ডেনিয়েল কোষ
  3. লেকল্যান্স কোষ
  4. লেড সঞ্চয়ী কোষ সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল