- একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বলে। - কোন বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল। - যে স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি, সে স্থানে বস্তুর ওজনও বেশি হয়। - বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। - মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি, তাই মেরু অঞ্চলে বস্তুর ওজনও বেশি। - আবার পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হওয়ায় বস্তুর ওজন শূন্য।