অমিয় চক্রবর্তীর 'বাংলাদেশ' কবিতাটি কোন ছন্দে রচিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অক্ষরবৃত্ত
সঠিক উত্তর
সঠিক উত্তর: অক্ষরবৃত্ত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ অমিয় চক্রবর্তীর 'বাংলাদেশ' কবিতাটি 'অক্ষরবৃত্ত' ছন্দে রচিত।
⇒ 'বাংলাদেশ' কবিতা:
- এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
- কবিতাটি তাঁর 'অনিঃশেষ’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
- এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত হয়েছে।
• অমিয় চক্রবর্তী:
- অমিয় চক্রবর্তীর জন্ম ১০ এপ্রিল, ১৯০১ শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ।
- তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস (১৯২১) করে শান্তিনিকেতনের গবেষণা বিভাগে যোগদান করেন।
- তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
- অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থের সংখ্যা ১৫টি।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- কবিতাবলী
- উপহার,
- অনিঃশেষ,
- খসড়া,
- এক মুঠো,
- ঘরে ফেরার দিন,
- মাটির দেওয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- পারাপার,
- পালাবদল,
- হারানো অর্কিড,
- পুষ্পিত ইমেজ,
- অমরাবতী ইত্যাদি।
• গদ্যরচনা:
- চলো যাই,
- সাম্প্রতিক,
- পুরবাসী,
- পথ অন্তহীন ইত্যাদি।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন