ণ-ত্ব বিধান:
- তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।
ণ-ত্ব বিধানের নিয়ম:
১। ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য হয়।
যেমন- ঘণ্টা, লুণ্ঠন, কাণ্ড ইত্যাদি।
২। ঋ, র, ষ—এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়।
যেমন- ঋণ, তৃণ, বর্ণ, কারণ, ভীষণ ইত্যাদি।
৩। বিদেশি শব্দে ‘ণ’ হয় না।
যেমন- হর্ন, ইস্টার্ন ইত্যাদি।
৪। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।
যেমন- চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থাণু, গুণ, পুণ্য ও বেণী।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।