মূল বিষয়বস্তুতে যান

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচিত বিখ্যাত মহাকাব্যের নাম কী?

সঠিক উত্তর

বৃত্রসংহার

সঠিক উত্তর: বৃত্রসংহার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচিত শ্রেষ্ঠ মহাকাব্য হচ্ছে বৃত্রসংহার।

• বৃত্রসংহার:
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রধান কাব্যগ্রন্থ হলো ‘বৃত্রসংহার’, যা ২ খণ্ডে, ১৮৭৫-৭ সালে প্রকাশিত।
- এটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচিত জনপ্রিয় আখ্যান কাব্য। মহাকাব্য হিসেবে রচিত।
- এটি মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত, যেখানে সমসাময়িক সমাজের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় প্রতিপাদ্য করা হয়েছে।
- এক সময় বাংলাদেশে এই কাব্যটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল এবং কবি হিসেবে হেমচন্দ্রের খ্যাতি মূলত এ কাব্যের জন্য।

• হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়:
- কবি, আইনজীবী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৮৩৮ সালের ১৭ এপ্রিল হুগলির গুলিটা গ্রামে মাতামহের বাড়িতে।
- কর্মজীবনে হেমচন্দ্র আইনজীবী হিসেবেই প্রতিষ্ঠা লাভ করেন।
- 'বাংলার মিল্টন' তাঁর উপাধি।
- হিন্দু জাতীয়তাবাদের আদর্শে তিনি তাঁর রচনায় দেশপ্রেমকে তুলে ধরেন।
- হেমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থ 'চিন্তাতরঙ্গিণী' ১৮৬১ সালে প্রকাশিত হয়।
- কিন্তু তাঁর শ্রেষ্ঠ রচনা হচ্ছে 'বৃত্রসংহার' (২ খণ্ড, ১৮৭৫-৭৭) মহাকাব্য। মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত এ কাব্যে মূলত সমসাময়িক সমাজের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় ঘোষিত হয়েছে।

কাব্যগ্রন্থ:
- চিন্তাতরঙ্গিণী,
- আশাকানন,
- ছায়াময়ী,
- দশমহাবিদ্যা,
- চিত্তবিকাশ,
- বীরবাহু কাব্য (১৮৬৪ সালে প্রকাশিত আখ্যানকাব্য)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বৃত্রসংহার সঠিক
  2. কুরুক্ষেত্র
  3. রৈবতক
  4. প্রভাস

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল