“যখন মেঘগর্জন করে, তখন ময়ূর নৃত্য করে।” বাক্যটির সরল রূপ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মেঘগর্জন করলে ময়ূর নৃত্য করে
সঠিক উত্তর
সঠিক উত্তর: মেঘগর্জন করলে ময়ূর নৃত্য করে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• “যখন মেঘগর্জন করে, তখন ময়ূর নৃত্য করে।” বাক্যটির সরল রূপ - মেঘগর্জন করলে ময়ূর নৃত্য করে।
--------
• জটিল বাক্য থেকে সরল বাক্যে পরিবর্তনের সূত্র:
১. জটিল বাক্যকে একটি অংশে রূপান্তর করতে হয়।
২. প্রধান খণ্ডবাক্যকে পরিবর্তন না করে অপ্রধান বা আশ্রিত খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিবর্তন করতে হয়।
৩. অপ্রধান খণ্ডবাক্যকে সংকোচন করতে হয়।
৪. সম্বন্ধসূচক অব্যয় বা সাপেক্ষ সর্বনাম পদের বিলুপ্তি ঘটাতে হয়।
৫. একটি বাক্যাংশে পরিণত করতে হয়।
৬. বাক্য পরিবর্তন হলেও মৌলিক অর্থ অপরিবর্তিত থাকবে।
• যেমন:
- জটিল: যখন মেঘগর্জন করে, তখন ময়ূর নৃত্য করে।
- সরল: মেঘগর্জন করলে ময়ূর নৃত্য করে।
- জটিল: সে যদি কাল আসে, তবে আমি যাব।
- সরল: সে কাল এলে আমি যাব।
- জটিল: যে সকল পশু মাংস ভোজন করে, তারা অত্যন্ত বলবান।
- সরল: মাংসভোজী পশুরা অত্যন্ত বলবান হয়।
- জটিল: যে রক্ষক, সেই ভক্ষক।
- সরল: রক্ষকই ভক্ষক।
উৎস: বাংলা ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন