ওপেনহাইম এর মতে, আইনের উৎস কতটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৭টি
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৭টি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• আইন:
⇒ আইনের ইংরেজি প্রতিশব্দ 'Law'। সাধারণভাবে আইন বলতে আমরা সুনির্দিষ্ট নীতি ও নিয়ম কানুনকে বুঝে থাকি যা সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।
⇒ এরিস্টটল এর মতে: "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন।"
⇒ অধ্যাপক হল্যান্ড এর মতে, আইন হচ্ছে, "সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ ও বলবৎ করা হয়।"
⇒ আইনবিদ স্যামন্ড এর মতে, "আইন হলো ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত নীতিমালা।"
• আইনের উৎসসমূহ:
আইনের উৎস ৬টি।
১) প্রথা
২) ধর্ম
৩) বিচার সংক্রান্ত রায়
৪) বিজ্ঞানসম্মত আলোচনা
৫) ন্যায়বোধ
৬) আইনসভা ।
• ওপেনহাইম এর মতে আইনের উৎস ৭টি। তিনি উপরে উল্লিখিত উৎস এর সাথে, জনমত ও আইনের উৎস বলে বিবেচনা করেন।।
উৎস: পৌরনীতি ও নাগরিকতা-৯ম শ্রেণি।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন