মূল বিষয়বস্তুতে যান

'পথিক তুমি পথ হারাইয়াছ ' - উক্তিটি কোন উপন্যাসের?

সঠিক উত্তর

কপালকুণ্ডলা

সঠিক উত্তর: কপালকুণ্ডলা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'পথিক তুমি পথ হারাইয়াছ ' - উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলা উপন্যাসের।

• কপালকুণ্ডলা উপন্যাস:
- বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক উপন্যাস।
- এটি প্রকাশিত হয় ১৮৬৬ সালে।
- এতে নিগূঢ় ভাবসঙ্গতির জন্য 'রোমান্স' বলা যায়।
- অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে।
- সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনির মূল ঘটনা।
- কুপালকুণ্ডলার মধ্যে যে রহস্য সেই রহস্য উদ্ঘাটনই উপন্যাসের প্রধান বিষয়।
- প্রকৃতির সৌন্দর্য ও রহস্যময়তা, কপালকুণ্ডলার চরিত্র, কাহিনির ট্র্যাজিক পরিণতি এই তিনটি কারণে উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের অন্যতম স্মরণীয় রচনা।
- কেন্দ্রীয় চরিত্র - নবকুমার ও কপালকুণ্ডলা।

- উপন্যাসের উল্লেখযােগ্য উক্তি:-
- 'পথিক তুমি পথ হারাইয়াছ’ কপালকুণ্ডলা নবকুমারকে বলে।
- 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'
- 'প্রদীপ নিবিয়া গেল।'

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যান্য উপন্যাস:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ ইত্যাদি

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শেষের কবিতা
  2. চোখের বালি
  3. দুর্গেশনন্দিনী
  4. কপালকুণ্ডলা সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল