তড়িৎ বিভবের ব্যবহারিক একক হলো -
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভোল্ট
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভোল্ট
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
তড়িৎ বিভব (Electric Potential): এমন একটি রাশি যা কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তাকে তড়িৎ বিভব বলে।
এটি একটি তড়িৎগ্রস্ত বস্তুর এমন একটি অবস্থা যা স্থির করে যে বস্তুটি অন্য বস্তুকে আধান দেবে নাকি গ্রহণ করবে। যার একক ভোল্ট (V) এবং সূত্রটি হলো V = W/Q (কৃতকার্য/আধান)।
- সুতরাং সঠিক উত্তর হলো ভোল্ট।
তড়িৎ ক্ষেত্র:
- একটি আহিত বস্তুর চারপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে অর্থাৎ অন্য কোনো আহিত বস্তু আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে সেই অঞ্চলকে ঐ আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে।
তড়িৎ প্রাবল্য:
- তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে।
তড়িৎ দ্বিমেরু:
- এক জোড়া সমান ও বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত থাকলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে।
উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. শাহজাহান তপন)।
রেফারেন্স মাত্র
গণিত বিষয়ের আরও প্রশ্ন