মূল বিষয়বস্তুতে যান

বাংলা সাহিত্যে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তন করেন কে?

সঠিক উত্তর

প্রমথ চৌধুরী

সঠিক উত্তর: প্রমথ চৌধুরী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রমথ চৌধুরী:
- সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
- ছদ্মনাম: ‘বীরবল’।
- তাঁর এ ছদ্মনাম থেকে বাংলা সাহিত্যে বীরবলী ধারা প্রবর্তিত হয়।

- ১৯১৪ সালে মাসিক সবুজপত্র প্রকাশনা এবং তার মাধ্যমে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তন করেন।
- তাঁর সম্পাদিত অন্যান্য পত্রিকা হলো বিশ্বভারতী, রূপ ও রীতি এবং অলকা।

- সাহিত্য ক্ষেত্রে প্রমথ চৌধুরীর প্রধান খ্যাতি মননশীল প্রবন্ধলেখক হিসেবে।
- তিনি ইংরেজি ও ফরাসি সাহিত্যে সুপন্ডিত ছিলেন।

- তাঁর চলিত রীতির প্রথম গদ্যরচনা ‘বীরবলের হালখাতা’।
- তিনি বাংলা কাব্যসাহিত্যে ইটালীয় সনেটের প্রবর্তক হিসেবে বিশেষ স্থান লাভ করেন।
- ‘সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি তাঁর।

⇒ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
♣ প্রবন্ধ:
• তেল-নুন-লাকড়ি,
• বীরবলের হালখাতা,
• নানাকথা,
• নানাচর্চা,
• আমাদের শিক্ষা,
• রায়তের কথা।

♣ গল্প:
• চার-ইয়ারি কথা,
• আহুতি,
• নীললোহিত।

♣ কাব্য:
• সনেট পঞ্চাশৎ,
• পদচারণ।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. প্যারীচাঁদ মিত্র
  3. প্রমথ চৌধুরী সঠিক
  4. মীর মশাররফ হোসেন

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল