দেশের একমাত্র মোটর গাড়ি বা জিপ সংযোজনকারী সরকারি প্রতিষ্ঠান 'প্রগতি ইন্ডাস্ট্রিজ' কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: চট্টগ্রাম
সঠিক উত্তর
সঠিক উত্তর: চট্টগ্রাম
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড:
- দেশের একমাত্র মোটর গাড়ি ও জিপ সংযোজনকারী সরকারি প্রতিষ্ঠান 'প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড' চট্টগ্রামের সীতাকুণ্ডে (কুমিরা)অবস্থিত।
- এর প্রধান কার্যালয়টি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত।
- প্রতিষ্ঠাকাল: এটি মূলত ১৯৬৬ সালে বেসরকারি উদ্যোগে 'গিল্যান্ডার্স আরবুথনট' নামে প্রতিষ্ঠিত হয়।
- স্বাধীনতার পর ১৯৭২ সালে এটিকে রাষ্ট্রীয়করণ করে 'প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড' নামকরণ করা হয়।
- নিয়ন্ত্রণকারী সংস্থা: এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বিএসইসি (BSEC - Bangladesh Steel and Engineering Corporation)-এর একটি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান।
→ মূল কাজ: জাপানের বিখ্যাত মিতসুবিশি (Mitsubishi) ব্র্যান্ডের পাজেরো স্পোর্ট (Pajero Sport) জিপ, এল-২০০ (L-200) পিকআপসহ বিভিন্ন গাড়ি এখানে সংযোজন (Assemble) করা হয়।
উৎস: প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন