মূল বিষয়বস্তুতে যান

ব্রোঞ্জ যুগ কোন দুটি ধাতুর মিশ্রণ থেকে শুরু হয়?

সঠিক উত্তর

তামা ও টিন

সঠিক উত্তর: তামা ও টিন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সমাজ ও সভ্যতার বিকাশ:
- প্রত্নতাত্ত্বিকেরা সমাজ ও সভ্যতার বিকাশের ধারাকে যেভাবে ভাগ করেছেন তা হলো - ১. প্রাচীন প্রস্তর যুগ; ২. মধ্য প্রস্তর যুগ; ৩. নব্য প্রস্তর যুগ; ৪. ব্রোঞ্জ যুগ এবং ৫. লৌহ যুগ।

১. প্রাচীন প্রস্তর যুগ:
- এ যুগের মানুষেরা ভোতা ও অমসৃণ পাথরের হাতিয়ার ব্যবহার করত। এছাড়া খোদাই কাজ ও নারী মূর্তি কাজ এ সময়ে শুরু হয়।

২. মধ্য প্রস্তর যুগ:
- হেলোসিন সময়ের থেকে মধ্য প্রস্তর যুগের সূচনা হয়। এ যুগে পাথরের হাতিয়ারের সাথে হাড় এবং কাঠ লাগিয়ে হাতিয়ারের রূপ পরিবর্তন করেছিল। অমসৃণ মাটির পাত্র এ যুগের একটি উল্লেখযোগ্য আবিষ্কার। এছাড়া ভাষার ব্যবহার এ যুগেই প্রচলন হয়।

৩. নব্য প্রস্তর যুগ:
- এ যুগের মানুষেরা অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও অন্যান্য আবিষ্কারের দিক দিয়ে উন্নতি সাধন করেছিল। এরা মসৃণ, ধারালো ও উন্নত পাথরের হাতিয়ার তৈরি করত। বর্শা ও তীরের সাহায্যে এ যুগের মানুষেরা পশু পাখি শিকার করত। এ যুগের শেষের দিকে মানুষ লাঙল এবং চাকা বানাতে শিখে। যা দিয়ে কৃষিকাজ এবং মাটির পাত্র তৈরি করত।

৪. ব্রোঞ্জ যুগ:
- এ যুগের মানুষেরা টিনের সঙ্গে তামা মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করত এবং তা দিয়ে অনেক উন্নতমানের হাতিয়ার তৈরি করত। এ যুগেই সর্বপ্রথম ব্যবসা-বাণিজ্য আন্তর্জাতিক রূপ নেয়। এ যুগে মানুষেরা ঘর বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস করত। এ যুগেই লিখন পদ্ধতির উন্নতিসহ বড় বড় চাকাওয়ালা গাড়ির ব্যবহার শুরু হয়।

৫. লৌহ যুগ:
- এ যুগের হাতিয়ার ও যন্ত্রপাতি প্রধানত লৌহ নির্মিত। এ যুগের ঘর-বাড়ি, আসবাবপত্র, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, রাস্তাঘাট, পুল ইত্যাদিতে লোহা ব্যবহার করা হয়। এ যুগেই মানুষ আধুনিক সমাজ ব্যবস্থার প্রবর্তন করে।

উৎস: পরিবেশ শিক্ষা (সমাজ)-৭, Environment Education Society-6, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. তামা ও লোহা
  2. তামা ও সোনা
  3. লোহা ও সোনা
  4. তামা ও টিন সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল