মাসিক 'মোহাম্মদী' পত্রিকার সম্পাদক ছিলেন কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মোহাম্মদ আকরম খাঁ
সঠিক উত্তর
সঠিক উত্তর: মোহাম্মদ আকরম খাঁ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ মাসিক 'মোহাম্মদী' পত্রিকার সম্পাদক ছিলেন - 'মোহাম্মদ আকরম খাঁ'।
• মাসিক 'মোহাম্মদী' পত্রিকা:
- মাসিক 'মোহাম্মদী' পত্রিকাটি মুসলিম নবজাগরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে খ্যাত।
- এর প্রথম সম্পাদক ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ।
- ১৯০৩ সালে কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
- পরবর্তী সময়ে মুজিবুর রহমান খাঁ এবং বদরুল আনাম খাঁও পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
- পত্রিকাটি দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৯২৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত নিয়মিত চলে।
- এবং ১৯৪৯ সালে ঢাকা থেকে পুনরায় প্রকাশিত হয়ে ১৯৭০ সাল পর্যন্ত চালু ছিল।
অন্যদিকে,
• 'মিহির' পত্রিকার সম্পাদক ছিলেন - শেখ আবদুর রহিম।
• 'সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন - মোহাম্মদ নাসিরউদ্দীন।
• 'মোস্লেম ভারত' পত্রিকার সম্পাদক ছিলেন - মোজাম্মেল হক।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন