গৌড়ের ছোট সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: আলাউদ্দিন হোসেন শাহ
সঠিক উত্তর
সঠিক উত্তর: আলাউদ্দিন হোসেন শাহ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ছোট সোনা মসজিদ:
- ছোট সোনা মসজিদ বাংলার সুলতানি স্থাপত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন।
- এটি গৌড়-লখনৌতির ফিরুজপুর কোয়ার্টারের তাহখানা কমপ্লেক্স থেকে দক্ষিণ-পূর্বে অবস্থিত।
- এটি একটি দিঘির দক্ষিণ পাড়ে নির্মিত এবং এর পশ্চিম পাশে আধুনিক স্থাপনা ও সড়ক রয়েছে, যা একসময় গৌড় শহরের সঙ্গে সংযোগ স্থাপন করত বলে ধারণা করা হয়।
- ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মসজিদটি সুলতান আলাউদ্দীন হোসেন শাহের শাসনামলে নির্মিত হয়।
- এটি নির্মাণ করেন মজলিস-ই-মাজালিস, মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী।
- এর গায়ে থাকা সোনালি গিল্টির কারণে এটি “সোনা মসজিদ” নামে পরিচিত।
- যদিও বর্তমানে সেই গিল্টির চিহ্ন নেই।
-------
• আলাউদ্দিন হোসেন শাহ:
- হোসেন শাহ বাংলার হোসেনশাহী বংশের প্রতিষ্ঠাতা।
- তিনি হাবশী সুলতান শামসুদ্দীন মুজাফফর শাহের উজির ছিলেন।
- তিনি সুলতানকে হত্যা করে সিংহাসন অধিকার করেন।
- ১৪৯৪ খ্রিস্টাব্দে তিনি নেতৃস্থানীয় আমীরদের দ্বারা সুলতান নির্বাচিত হন।
- অনেক ঐতিহাসিকের মতে তার আমলই ছিল মধ্যযুগীয় বাংলার সবচেয়ে উজ্জ্বল অধ্যায়।
- আলাউদ্দিন হোসেন শাহ শুধু সামরিক সাফল্যের রাজা ছিলেন না।
- তিনি শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক, জনকল্যাণমূলক বহু কাজের উদ্যোক্তা এবং কালজয়ী বহু স্থাপত্যের নির্মাতা ছিলেন।
- তাঁর শাসনামলে বাংলার বাণিজ্য, কৃষি, সাহিত্য ও স্থাপত্যশিল্প অভূতপূর্ব সমৃদ্ধি অর্জন করে।
উৎস: বাংলাপিডিয়া
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন