আহ্নিক গতি: - পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট গতিতে আবর্তিত হচ্ছে যা আহ্নিক গতি নামে পরিচিত। - পৃথিবীর আহ্নিক গতির ফলাফল সমূহ: • দিন-রাত্রি সংঘটন, • জোয়ার-ভাটা সৃষ্টি, • বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত সৃষ্টি, • তাপমাত্রার তারতম্য সৃষ্টি, • জীব জগতের সৃষ্টি ও বংশবিস্তার প্রভৃতি।
অন্যদিকে, বার্ষিক গতি: - সূর্যের মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী তার নিজ অক্ষের উপর অবিরাম ঘূর্ণনের সাথে সাথে নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে (ঘড়ির কাটার বিপরীত দিকে) নির্দিষ্ট সময়ে সূর্যকে প্রদক্ষিণ করছে যা পৃথিবীর বার্ষিক গতি নামে পরিচিত। - পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন ও দিন- রাত্রির হ্রাস বৃদ্ধি হয়ে থাকে।