আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নিঃশব্দ যাত্রা
সঠিক উত্তর
সঠিক উত্তর: নিঃশব্দ যাত্রা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'নিঃশব্দ যাত্রা’- আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
---------------------------
• নিঃশব্দ যাত্রা’:
- ‘নিঃশব্দ যাত্রা’ একটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
- এটি প্রখ্যাত সাহিত্যিক ও নাট্যকার আলাউদ্দিন আল আজাদ–এর রচনা।
- নাটকটির প্রেক্ষাপট ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকাল।
- নাটকে হানাদার বাহিনীর বন্দী শিবিরে নারীদের ওপর সংঘটিত অকথ্য নির্যাতন, যন্ত্রণা ও নীরব বেদনার বাস্তব চিত্র গভীর মানবিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে।
- এই নাটকটি ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার থেকে প্রচারিত হয়।
- মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত তাঁর আরেকটি উল্লেখযোগ্য নাটক হলো ‘নরকে লাল গোলাপ’।
-----------------------------------
• আলাউদ্দিন আল আজাদ:
- আলাউদ্দিন আল আজাদ ছিলেন একজন প্রথিতযশা শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সমালোচক।
- তিনি ১৯৩২ সালের ৬ মে নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
- বিশ শতকের পঞ্চাশের দশকে বাংলা সাহিত্যাঙ্গনে তাঁর আবির্ভাব ঘটে।
- প্রগতিশীল ও মানবতাবাদী চেতনায় তিনি সাহিত্যচর্চা করেন।
- গ্রামীণ মানুষের জীবনসংগ্রাম, প্রকৃতির রূপ ও রুদ্রতা যেমন তাঁর মনে গভীর প্রভাব ফেলেছিল, তেমনি নগরজীবনের কৃত্রিমতা, রাজনৈতিক নিপীড়ন ও প্রতারণাও তাঁর কথাসাহিত্যের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে।
- তিনি ২০০৯ সালের ৩ জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন।
- আলাউদ্দিন আল আজাদ রচিত সাহিত্যকর্ম:
- তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ:
- জেগে আছি,
- ধানকন্যা,
- জীবন জমিন।
- তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- তেইশ নম্বর তৈলচিত্র,
- কর্ণফুলী,
- শীতের শেষরাত বসন্তের প্রথমদিন,
- ক্ষুধা ও আশা,
- শ্যামল ছায়ার সংবাদ।
- তাঁর উল্লেখযোগ্য নাটক:
- মরক্কোর যাদুকর,
- মায়াবী প্রহর,
- ধন্যবাদ,
- নিঃশব্দ যাত্রা (মুক্তিযুদ্ধ ভিত্তিক),
- নরকে লাল গোলাপ (মুক্তিযুদ্ধ ভিত্তিক)।
- তাঁর বিখ্যাত কাব্যনাট্য:
- ইহুদির মেয়ে,
- রঙিন মুদ্রারাক্ষস।
- তাঁর প্রধান কাব্যগ্রন্থ:
- মানচিত্র,
- ভোরের নদীর মোহনায় জাগরণ,
- লেলিহান পান্ডুলিপি,
- নিখোঁজ সনেটগুচ্ছ,
- সাজঘর।
---------------------------
অন্যদিকে,
- স্বাধীনতা আমার স্বাধীনতা ও বকুলপুরের স্বাধীনতা- মমতাজউদদীন আহমদ রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
- জিয়া হায়দার রচিত 'সাদা গোলাপে আগুন' একটি উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন