মূল বিষয়বস্তুতে যান

'নর্তক' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

সঠিক উত্তর

√নৃৎ + অক

সঠিক উত্তর: √নৃৎ + অক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- 'নর্তক' শব্দের প্রত্যয় - √নৃৎ + অক।
- 'নর্তক' সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
---------
সংস্কৃত কৃৎ প্রত্যয়:
- সংস্কৃত ধাতু বা ক্রিয়ামূলের শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করে, তাকে সংস্কৃত কৃৎ প্রত্যয় বলে।
- এটি তদ্ধিত প্রত্যয় থেকে ভিন্ন।
- এই প্রত্যয় দ্বারা গঠিত শব্দকে কৃদন্ত পদ বলা হয় এবং এগুলো সাধারণত তৎসম ধাতুর সঙ্গে যুক্ত হয়।
- যেমন √কৃ, √গম্, √দৃশ ইত্যাদি।

- উদাহরণস্বরূপ, “কারক” শব্দের গঠন- √কৃ + অক দ্বারা সম্পন্ন হয়েছে।
- এর অর্থ হলো “ক্রিয়া সম্পাদনকারী”।

- সংস্কৃত কৃৎ প্রত্যয় এর কিছু উদাহরণ-
√কৃ + অক = কারক,
√রুধ + অক = রোধক,
√নিন্দ্‌ + অক = নিন্দক,
√নৃৎ + অক = নর্তক,
√নী + অক = নায়ক,
√শাস্ + অক = শাসক,
√ভিদ্ + অক = ভেদক,
√দৃশ্ + অক = দর্শক,
√সেব্‌ + অক = সেবক,
√হন্ + অক = ঘাতক,
√গৈ + অক = গায়ক,
√পৃ + অক = পাবক,
√শিক্ষ + ণিচ্ + অক = শিক্ষক,
√স্মৃ + অক = স্মারক,
√রজ্ + অক = রজক,
√পচ্ + অক = পাচক ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. √নৃৎ + অক সঠিক
  2. √নৃচ + ণক
  3. √নৃ + অক
  4. √নৃ + ণক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল