দেশিয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার পদ্ধতি
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ক্রলিং পেগ: - ‘ক্রলিং পেগ’হচ্ছে দেশিয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। - এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়। - এক্ষেত্রে মুদ্রার দরের একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে। - ফলে একবারেই খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না।
উল্লেখ্য, - বাংলাদেশ ব্যাংক বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করেন। - সম্প্রতি বাংলাদেশের বর্তমান উচ্চ মূল্যস্ফীতির হারে লাগাম টানার লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। - নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার ৮ শতাংশ করা হয়েছে। - সেই সঙ্গে ডলারের বিনিময় মূল্য নিয়ন্ত্রণে রাখতে ক্রলিং পেগ নামে নতুন একটি পদ্ধতি ব্যবহারের চিন্তা করা হচ্ছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। - বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসেব অনুযায়ী, ডিসেম্বর, ২০২৩ শেষে দেশে এখন সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৪১ শতাংশ।
উৎস: ১৭ জানুয়ারী ২০২৪, বিবিসি বাংলা।
সকল অপশন
রেফারেন্স মাত্র
ক
বৈদেশিক মুদ্রার অতিমূল্যায়ন
খ
সামরিক সরঞ্জাম
গ
স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন
ঘ
দেশিয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার পদ্ধতি
সঠিক