- গারো জনগোষ্ঠী বাংলাদেশের সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের মধ্যে অন্যতম। - গারো সম্প্রদায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের শ্রীপুর ও বৃহত্তর সিলেট অঞ্চলের কিছু অংশে বসবাস করে। - গারোরা নিজেদের মান্দি হিসেবে পরিচয় দিয়ে থাকে। গারোরা নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর এবং তাদের আদি নিবাস তিব্বতে। - গারোদের প্রধান উৎসবের নাম ওয়ানগালা। আদি ধর্মের নাম সাংসারেক। তাদের ভাষার নাম আচিক খুসিক। গারো সমাজে মাতৃতান্ত্রিকতা দেখা যায়।