মূল বিষয়বস্তুতে যান

মুক্তিযুদ্ধের প্রথম সামরিক বৈঠক বা 'তেলিয়াপাড়া বৈঠক' কবে অনুষ্ঠিত হয়?

সঠিক উত্তর

৪ এপ্রিল, ১৯৭১

সঠিক উত্তর: ৪ এপ্রিল, ১৯৭১

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

তেলিয়াপাড়া রণকৌশল:
- ১৯৭১ সালের ৪ এপ্রিল, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় মহান মুক্তিযুদ্ধের প্রথম সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়।
- এই বৈঠকে দেশকে স্বাধীন করার শপথ গ্রহণ করা হয়।
- এবং মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সর্বাত্মক রণকৌশল নির্ধারণ করা হয়।

- তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২৭ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন-
- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানী,
- মেজর জিয়াউর রহমান,
- মেজর কে.এম. শফিউল্লাহসহ প্রথিতযশা সামরিক নেতৃবৃন্দ।

- এ বৈঠকে সারা দেশকে মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
- সেক্টর বণ্টনের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন দায়িত্ব নির্ধারণ করা হয়।
- ১ নম্বর সেক্টরের দায়িত্ব পান মেজর জিয়াউর রহমান।
- ২ নম্বর সেক্টরে প্রথমে খালেদ মোশাররফ ও পরে মেজর হায়দার।
- এবং ৩ নম্বর সেক্টরে মেজর শফিউল্লাহ ও পরবর্তীতে মেজর নুরুজ্জামান দায়িত্ব পালন করেন।
- একই সময়ে জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স গঠন করা হয়।

- তেলিয়াপাড়া চা বাগান ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠে।
- তবে ১৯৭১ সালের ২১ জুনের পর পাকিস্তানি বাহিনীর আক্রমণের কারণে সেক্টর হেডকোয়ার্টার অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
- বর্তমানে তেলিয়াপাড়া চা বাগানে নির্মিত স্মৃতিসৌধ ও ঐতিহাসিক ম্যানেজার বাংলো মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতি বহন করছে।

উৎস: দৈনিক ইনকিলাব পত্রিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ২ মার্চ, ১৯৭১
  2. ৪ এপ্রিল, ১৯৭১ সঠিক
  3. ১৫ মে, ১৯৭১
  4. ২৪ জুন, ১৯৭১

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল