মেধাবী
Toggle menu

কোন প্রতিষ্ঠানের জন্য অপারেটিং সিস্টেমের প্রাথমিক সংস্করণ তৈরি করা হয়েছিল?

সঠিক উত্তর
IBM

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• অপারেটিং সিস্টেমের প্রাথমিক সংস্করণ মূলত IBM (International Business Machines Corporation)-এর জন্য তৈরি করা হয়েছিল। ১৯৮১ সালে IBM যখন তাদের প্রথম পার্সোনাল কম্পিউটার (PC) বাজারে আনে, তখন তাদের একটি কার্যকর অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়। সেই সময়ে মাইক্রোসফট একটি অপারেটিং সিস্টেম সরবরাহ করে, যার নাম ছিল MS-DOS (Microsoft Disk Operating System)। যদিও MS-DOS তৈরি করেছিল মাইক্রোসফট, তবে এটি বিশেষভাবে IBM PC-র জন্য তৈরি হয়েছিল এবং IBM এটিকে নিজের নামে PC-DOS নামেও বাজারজাত করে। এই ইতিহাস থেকেই স্পষ্ট বোঝা যায় যে, অপারেটিং সিস্টেমের প্রাথমিক বাণিজ্যিক সংস্করণ মূলত IBM-এর জন্যই তৈরি হয়েছিল। অতএব, সঠিক উত্তর: ক) IBM.

• আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ। (তথ্য: জুলাই, ২০২৫)
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

• অপারেটিং সিস্টেম:
- আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিউটের(American National Standard Institute-ANSI) মতে, 'যে সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশন নিয়ন্ত্রণ করে এবং শিডিউলিং, ডিবাগিং, ইনপুট/আউটপুট নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টিং, কম্পাইলেশন, তথ্যাবলি সংরক্ষণ, কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক কাজসমূহ করে থাকে তাকে অপারেটিং সিস্টেম বলে।'

• অপারেটিং সিস্টেম এর ইতিহাস:
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক IBM কর্পোরেশনের জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম আবিষ্কৃত হয়। এটি তখন মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হত।
- ১৯৭১ সালে মাইক্রোকম্পিউটারের জন্য তৈরি প্রথম অপারেটিং সিস্টেম হচ্ছে CP/M।
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য অপারেটিং সিস্টেমসমূহ হলো- MS-DOS or PC-DOS, WINDOWS 95/98/2000/XP/7, OS/2, UNIX, LINUX, MAC OS, Solaris, XENIX, WINDOWS NT ইত্যাদি।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) IBM website.

সকল অপশন

রেফারেন্স মাত্র

IBM সঠিক
Intel
Google
Apple

প্রশ্ন তথ্য

বিষয়
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড