"সর্বদাই হু হু করে মন,
বিশ্ব যেন মরুর মতন।
চারি দিকে ঝালাফালা।" এই পঙক্তিগুলো কোন কবির লেখা?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিহারীলাল চক্রবর্তী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• পঙক্তিগুলোর মূলভাব:
- "সর্বদাই হু হু করে মন,
বিশ্ব যেন মরুর মতন।
চারি দিকে ঝালাফালা।" - পঙক্তিগুলো হলো কবি বিহারীলাল চক্রবর্তী রচিত বঙ্গসুন্দরী কাব্যের বিখ্যাত কাব্যিক পঙক্তি।
- এই পঙক্তিতে বিশ্বকে মরুর সঙ্গে তুলনা করে একাকিত্ব এবং মন খারাপের চরম অবস্থা দেখানো হয়েছে।
- এটি আধুনিক বাংলা সাহিত্যে মনের অনুভূতি প্রকাশের একটি প্রাথমিক উদাহরণ।
- এখানে মানুষের অতৃপ্তি এবং সবকিছুর মাঝেও কিছু না পাওয়ার বেদনা প্রকাশ পেয়েছে।
---------------------------
• বিহারীলাল চক্রবর্তী:
- বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের একজন কবি এবং গীতিকার ছিলেন।
- তিনি রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে ও পরিচিত।
- বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে পরিচিত।
- ১৮৩৫ সালের ২১ মে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পূর্বপুরুষদের আদি নিবাস ছিল ফরাসডাঙ্গায় এবং তাঁদের আদি পারিবারিক পদবি ছিল ‘চট্টোপাধ্যায়’।
- বাংলা সাহিত্যে প্রথম বিহারীলাল গীতি কবিতা শুনিয়েছে বলে তাকে বাংলা গীতি কবিতার ভোরের পাখি বলা হয়।
- রবীন্দ্রনাথ বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধি দিয়েছেন।
- বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' বলা হয় কারণ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে তাঁর গীতিকবিতা বাংলা কবিতার নবজাগরণের সূচনা করেছিল, ঠিক যেমন ভোরের প্রথম পাখির ডাক নতুন দিনের আগমনী বার্তা বহন করে।
- এছাড়াও তাঁর কাব্যধারা ছিল বিশুদ্ধ গীতিকাব্য।
- তাঁর রচিত কবিতায় প্রথম বিশুদ্ধভাবে কবির ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছাস প্রকাশিত হয়েছে।
- তিনি গীতিকবিতায় রবিঠাকুরের গুরু হিসেবে খ্যাত।
- বিহারীলাল চক্রবর্তী কাব্যচর্চার পাশাপাশি পত্রিকা সম্পাদনার কাজও করেছেন।
- তিনি পূর্ণিমা, সাহিত্য-সংক্রান্তি, অবোধবন্ধু প্রভৃতি পত্রিকার সম্পাদক ছিলেন।
• বিহারীলালের রচনাবলির মধ্যে রয়েছে:
- সঙ্গীতশতক;
- বন্ধুবিয়োগ;
- প্রেমপ্রবাহিণী;
- নিসর্গ সন্দর্শন;
- বঙ্গসুন্দরী;
- সারদামঙ্গল;
- নিসর্গসঙ্গীত;
- সাধের আসন এবং
- ধূমকেতু।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন