মুসোলিনীর রাজনৈতিক মতাদর্শ কী ছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফ্যাসিবাদ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফ্যাসিবাদ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
মুসোলিনীর উত্থান:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরিতে ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালিতে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং বেকারত্ব বৃদ্ধি পায়।
- এই পরিস্থিতির সুযোগ নিয়ে ফ্যাসিস্ট পার্টির নেতা বেনিতো মুসোলিনি জনগণের মধ্যে জাতীয়তাবাদী ও সামরিক মনোভাব জাগিয়ে তোলেন।
- ১৯২২ সালে "March on Rome" আন্দোলনের মাধ্যমে মুসোলিনি ইতালির ক্ষমতায় অধিষ্ঠিত হন।
- প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন, কিন্তু ধীরে ধীরে ইতালিতে একটি স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন।
• ফ্যাসিবাদী মতাদর্শ:
- মুসোলিনীর রাজনৈতিক মতাদর্শ ছিল ফ্যাসিবাদ (Fascism)।
- ফ্যাসিবাদ এমন একটি মতবাদ যেখানে-
- রাষ্ট্রকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে ধরা হয়,
- গণতন্ত্র ও ব্যক্তিস্বাধীনতা সীমিত করা হয়,
- সামরিক শক্তি ও জাতীয়তাবাদকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়,
- মুসোলিনীর বিশ্বাস ছিল শক্তিশালী সামরিক শক্তির মাধ্যমে ইতালিকে আবার প্রাচীন রোমান সাম্রাজ্যের মতো শক্তিশালী করা সম্ভব।
• ব্ল্যাক শার্টস বাহিনী:
- মুসোলিনীর একটি ব্যক্তিগত আধাসামরিক বাহিনী ছিল, যাদের বলা হতো ব্ল্যাক শার্টস (Blackshirts)।
- এই বাহিনী- রাজনৈতিক বিরোধীদের দমন করত।
- শ্রমিক আন্দোলন ও গণতান্ত্রিক শক্তিকে দমন করত।
- ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা সুসংহত করতে সহায়তা করত
- ব্ল্যাক শার্টস বাহিনী ইতালিতে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• মুসোলিনীর সাম্রাজ্যবাদী নীতি:
- মুসোলিনি বিশ্বাস করতেন যে ইতালিকে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করতে হলে নতুন অঞ্চল দখল করতে হবে।
- এই উদ্দেশ্যে তিনি- আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।
- ১৯৩৫ সালে ইথিওপিয়া আক্রমণ করেন।
- মুসোলিনি যুদ্ধকে রাষ্ট্রের শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায় মনে করতেন।
- তিনি বলেছিলেন-"এককালীন শান্তি সম্ভব নয়, সঙ্গতও নয়।”
উৎস: ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন