মূল বিষয়বস্তুতে যান

চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় কার নেতৃত্বে?

সঠিক উত্তর

মাও সেতুং

সঠিক উত্তর: মাও সেতুং

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

চীনের সমাজতান্ত্রিক বিপ্লব (Chinese Communist Revolution)
▪ ১৯২৫ সালে সান ইয়াত—সেনের মৃত্যুর পর জাতীয়তাবাদী দলের প্রধান হয়ে ক্ষমতায় আসেন চিয়াং কাই—শেক (Chiang Kai-shek)।
▪ ১৯৩১ সালে জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ ও জাতীয়তাবাদীদের শাসনতান্ত্রিক দুর্বলতায় কমিউনিস্টরা ঐক্যবদ্ধ হতে থাকে।
▪ ১৯৩৫—৩৬ সালে চীনের সান্জি প্রদেশ থেকে (Shaanxi Province) কমিউনিস্ট পার্টির সদস্যরা বেইজিং অভিমুখে লং মার্চ শুরু করে। এই সময় কমিউনিস্ট পার্টির নেতা হিসাবে মাও সেতুং (Mao Zedong) আবির্ভূত হন। তার নেতৃত্বেই ১৯৪৯ সালে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়। ১৯২১ সালে চীনের কমিউনিস্ট পার্টি গঠন করা হয়।
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পরপরই মাও সেতুং — এর নেতৃত্বে চীনে কমিউনিস্টদের আন্দোলন শুরু হয়। চীনের তৎকালীন প্রেসিডেন্ট চিয়াং কাই—শেক কমিউনিস্ট আন্দোলনকে শেষ করার জন্য সেনা অভিযান শুরু করেন। ফলে জাতীয়তাবাদী বিপ্লবী বাহিনী (National Revolutionary Army) ও সমাজতান্ত্রিক ধারার কমিউনিস্ট বাহিনীর (পরবর্তীতে এই বাহিনীর নামকরন হয় — People's Liberation Army) মধ্যে যুদ্ধ শুরু হয়।
▪ ১৯৪৫ — ৪৯ সাল পর্যন্ত সংঘটিত এই যুদ্ধ চীনের গৃহযুদ্ধ নামে পরিচিত।
▪ ১৯৪৯ সালে চীনের কমিউনিস্ট আর্মি জাতীয়তাবাদীদের বিরুদ্ধে জয়লাভ করে। ১ অক্টোবর, ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সেতুং বেইজিং— এর তিয়েনয়ানমেন স্কয়ারে দাঁড়িয়ে গনপ্রজাতন্ত্রী চীন (গণচীন) গঠনের কথা ঘোষণা করেন।
▪ অন্যদিকে, চিয়াং কাই—শেক সহ অন্যান্য জাতীয়তাবাদী নেতারা তাইওয়ানে আশ্রয় নিয়ে জাতীয়তানবাদী সরকারের কার্যক্রম চালিয়ে নেওয়ার ঘোষণা দেয়। উল্লেখ্য, ১৯৭১ সাল পর্যন্ত চীনের পরিবর্তে তাইওয়ান জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ ছিল। ১৯৭০ — এর পর থেকে যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের অন্যান্য দেশ কমিউনিস্ট গণচীনকে স্বীকৃতি দেয়।

তথ্যসূত্র:- হিস্টোরি ও ব্রিটানিকা.কম।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সান ইয়াত-সেন
  2. মাও সেতুং সঠিক
  3. চিয়াং কাই-শেক
  4. ওয়ান তিয়ান

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল