মূল বিষয়বস্তুতে যান

ঐতিহাসিক ‘কালরাত্রি’ নামে পরিচিত কোন তারিখটি?

সঠিক উত্তর

২৫শে মার্চ ১৯৭১

সঠিক উত্তর: ২৫শে মার্চ ১৯৭১

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

২৫শে মার্চের গণহত্যা:
- ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাত বাঙালির ইতিহাসে ‘কালরাত্রি’ নামে পরিচিত।

- এ রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র ও স্বাধীনতাকামী বাঙালিদের ওপর নির্মম গণহত্যা চালায়।
- পাকিস্তান সেনাবাহিনী তাদের এ অভিযানের নাম দেয় ‘অপারেশন সার্চলাইট’।
- ১৮ই মার্চ টিক্কা খান ও রাও ফরমান আলী অপারেশন সার্চলাইটের নীলনকশা প্রস্তুত করেন।
- ১৯শে মার্চ থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ শুরু হয়।
- ২০শে মার্চ সরকার অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি করে।
- একই দিন ইয়াহিয়া খান সামরিক উপদেষ্টাদের নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতি গ্রহণ করেন।
- প্রতিদিন ৬–১৭টি পিআইএ বোয়িং ৭০৭ ফ্লাইটে সৈন্য ও রসদ ঢাকা আনা হয়।
- সৈন্য ও অস্ত্রবোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে অবস্থান নেয়।
- ২৪শে মার্চ চট্টগ্রাম বন্দরে এম ভি সোয়াত জাহাজ থেকে অস্ত্র ও রসদ খালাস শুরু হয়।
- সব প্রস্তুতি শেষে ২৫শে মার্চ রাতে গণহত্যা শুরু করা হয়।
- ঢাকা শহরে অপারেশন সার্চলাইটের মূল দায়িত্বে ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী।
- গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল, জগন্নাথ হল ও রোকেয়া হলে আক্রমণ চালানো হয়।
- পিলখানা ইপিআর সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইন্সে নির্বিচার হত্যা করা হয়।
- পুরনো ঢাকা, কচুক্ষেত, তেজগাঁও, ইন্দিরা রোড, মিরপুর, মোহাম্মদপুর, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে গণহত্যা চালানো হয়।
- ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য শহরেও পাকিস্তানি বাহিনী ব্যাপক গণহত্যা শুরু করে।
- ২৬শে মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৭ই মার্চ ১৯৭১
  2. ২৫শে মার্চ ১৯৭১ সঠিক
  3. ২৬শে মার্চ ১৯৭১
  4. ১৯শে মার্চ ১৯৭১

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল