• পিটিআই: - ভারত তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া সংক্ষেপে পিটিআই। - এটি সমবায়ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। - এর সদর দপ্তর দিল্লিতে। - সাড়ে চার শর বেশি ভারতীয় সংবাদপত্রের সমন্বয়ে এই সংস্থাটি গঠিত। - প্রায় দুই হাজার কর্মচারী ও দেশব্যাপী ১৫০টি অফিস নিয়ে এর কার্যক্রম বিস্তৃত। - ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা অর্জনের পর এর আত্মপ্রকাশ ঘটে এবং পরবর্তীতে এটি রয়টার্সের মতো বড় বার্তা সংস্থায় রূপ নেয়। - হিন্দি ও ইংরেজি ভাষায় বার্তা সংস্থাটি সংবাদ সরবরাহ করে।
অন্যদিকে, পিপিআই: - পিপিআই বা পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। - এর সদর দপ্তর পাকিস্তানের করাচিতে। - ১৯৬৮ সালে পিপিআইর নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান। - ১৯৫৮ সালে সংস্থাটি টেলিপ্রিন্টার সংযোগ নেয়। - ১৯৬০ সালে করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর ও ঢাকার প্রথম সারির সংবাদপত্রগুলো এর গ্রাহক হয়।