মূল বিষয়বস্তুতে যান

“কেতা দুরস্ত” বাগ্‌ধারাটির অর্থ কী?

সঠিক উত্তর

পরিপাটি

সঠিক উত্তর: পরিপাটি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

“কেতা দুরস্ত” বাগ্‌ধারাটির অর্থ- পরিপাটি।
- “কেতা দুরস্ত” বাগধারাটি ব্যবহার করা হয় কোনো ব্যক্তির কাজকর্ম বা শৃঙ্খলাবদ্ধ আচরণ বুঝানোর জন্য।
- সুন্দরভাবে সজ্জিত বা পরিপাটি হয়ে থাকা ব্যক্তির ক্ষেত্রে এই বিশেষণটি ব্যবহার করা হয়।
---------------------
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা-
টাকার কুমির = ধনী ব্যক্তি,
ঢিমে তেতালা = মন্থর,
তাসের ঘর = ক্ষণস্থায়ী,
মাছের মায়ের পুত্রশোক = কপট বেদনাবোধ,
মুখ চুন হওয়া = লজ্জায় ম্লান হওয়া,
মুখে ফুল চন্দন পড়া = শুভ সংবাদের জন্য ধন্যবাদ,
ঝাঁকের কৈ = এক দলভুক্ত,
হরিলুট = অপচয়,
হস্তীমূর্খ = বুদ্ধিতে স্থূল,
হাড়ে দুর্বা গজানো = অত্যন্ত অলস হওয়া,
হাতুড়ে বদ্যি = আনাড়ি চিকিৎসক,
হাতের পাঁচ = শেষ সম্বল,
হীরার ধার = অতি তীক্ষ্ণবুদ্ধি,
হোমরা চোমরা = গণ্যমান্য ব্যক্তি,
জগাখিচুড়ি পাকানো = গোলমাল বাধানো,
দুধে ভাতে থাকা = খেয়ে-পড়ে সুখে থাকা,
ধরি মাছ না ছুঁই পানি = কৌশলে কার্যাধার,
বিদ্যার জাহাজ = অতিশয় পণ্ডিত,
বক ধার্মিক = ভণ্ড সাধু,

কেতা দুরস্ত = পরিপাটি,
কাঠের পুতুল = নির্জীব, অসার,
কথায় চিঁড়ে ভেজা = ফাঁকা বুলিতে কার্যসাধন,
কান পাতলা = সহজেই বিশ্বাসপ্রবণ,
কুল কাঠের আগুন = তীব্র জ্বালা,
কেঁচো খুড়তে সাপ = সামান্য থেকে অসামান্য পরিস্থিতি,
গরজ বড় বালাই = প্রয়োজনে গুরুত্ব,
গা ঢাকা দেওয়া = আত্মগোপন,
গায়ে কাঁটা দেওয়া = রোমাঞ্চিত হওয়া,
গুরু মারা বিদ্যা = যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ,
গোকুলের ষাঁড় = স্বেচ্ছাচারী লোক,
গোল্লায় যাওয়া = নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া,
বিনা মেঘে বজ্রপাত = আকস্মিক বিপদ,
ভরাডুবি = সর্বনাশ,
শত্রুর মুখে ছাই = কুদৃষ্টি এড়ানো।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অতিশয় পণ্ডিত
  2. পরিপাটি সঠিক
  3. অসাবধান
  4. ভণ্ড সাধু

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল