খাদ্য নিরাপত্তাহীনতায় শীর্ষ বিভাগ:৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা 'ফুড সিকিউরিটি স্ট্যাটিসটিকস ২০২৩' শীর্ষক এক জরিপ অনুযায়ী -
- তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে ০.৮৩ শতাংশ মানুষ।
- মাঝারি ধরনের খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে ২১.৯১ শতাংশ।
- মাঝারি বা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় শীর্ষে রয়েছে রংপুর বিভাগ (২৯.৯৮ শতাংশ)।অন্যদিকে খাদ্য নিরাপত্তাহীনতায়,
- ২য় স্থানে রয়েছে সিলেট বিভাগ (২৬.৪৮ শতাংশ),
- ৩য় স্থানে রয়েছে ময়মনসিংহ বিভাগ (২৬ শতাংশ),
- ৪র্থ স্থানে রয়েছে রাজশাহী বিভাগ (২৫.০১ শতাংশ),
- ৫ম স্থানে রয়েছে বরিশাল বিভাগ (২২.৮৩ শতাংশ),
- ৬ষ্ঠ স্থানে রয়েছে খুলনা বিভাগ (২২.০৭ শতাংশ),
- ৭ম স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ(১৯.৬৬ শতাংশ),
- ৮ম স্থানে রয়েছে ঢাকা বিভাগ (১৬.৪০ শতাংশ)।
উৎস: ১ জানুয়ারি, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [
link]