স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: এ এস এম সায়েম
সঠিক উত্তর
সঠিক উত্তর: এ এস এম সায়েম
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম:
- স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।
- তিনি ১৯১৬ সালের ২৯ মার্চ জন্মগ্রহণ করেন।
- ১৯৭২ সালের ১২ জানুয়ারি তিনি প্রথম বাংলাদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন।
- পরবর্তীতে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট গঠিত হলে তিনি এর প্রথম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।
- তিনি ১৯৭৫ সালের ৫ নভেম্বর পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।
- পরবর্তীতে ১৯৭৫ সালের নভেম্বরের অভ্যুত্থানের পর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বও পালন করেন।
- ১৯৯৭ সালের ৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া, প্রথম আলো।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন