মেধাবী
Toggle menu

'বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম' কোন জেলায় গড়ে তোলা হচ্ছে?

সঠিক উত্তর
চাঁপাইনবাবগঞ্জ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম:
আমের জাত সংরক্ষণ ও আমকেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম “বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম”। জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে রাজার বাগান নামে পরিচিত আম বাগানটিকে “বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম” হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

আমের জাত সংরক্ষণ ও আমকেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে জেলার শিবগঞ্জ উপজেলায় কানসাটে প্রায় ১০০ বিঘা জমির উপর থাকা ‘কুজ্জা রাজার বাগান’ নামে পরিচিত সরকারি আম বাগানটিকে ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
২০টি জোনে ভাগ করে ৩০০ জাতের আমগাছ এ বাগানে সংরক্ষণ করা হবে। ২০২২ সালেই এর নির্মাণকাজ শেষ হবে।

উল্লেখ্য, ২০২১ সালে ম্যাংগোপিডিয়া নামে ১০০টি প্রচলিত ও জনপ্রিয় আমের একটি প্রকাশনা অ্যালবামও প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে প্রায় ৮০০ জাতের আম। এর মধ্যে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জেই রয়েছে ৩৫০ জাতের আম।

সূত্র: Website সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২

সকল অপশন

রেফারেন্স মাত্র

রাজশাহী
রংপুর
চাঁপাইনবাবগঞ্জ সঠিক
নওগাঁ

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড