চীনের প্রথম বিদেশি ঘাঁটি কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জিবুতি
সঠিক উত্তর
সঠিক উত্তর: জিবুতি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• চীনের প্রথম বিদেশি সামরিক ঘাঁটি:
- চীনের প্রথম বিদেশি সামরিক ঘাঁটি জিবুতিতে অবস্থিত।
- এটি বাব-এল-মান্দেব প্রণালীর তীরে, লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে এবং সুয়েজ খালের প্রবেশদ্বারের কাছে অবস্থিত।
- এটি লোহিত সাগর ও আফ্রিকার উপকূলে শান্তি রক্ষা, মানবিক সহায়তা এবং জলদস্যুতা বিরোধী অভিযানে অংশগ্রহণকারী চীনা নৌবাহিনীর জাহাজগুলোকে রসদ সরবরাহে ব্যবহৃত হয়। 
• জিবুতি:
- জিবুতি উত্তর-পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
- এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এর সংযোগস্থলে অবস্থিত।
- এর দক্ষিণে আছে সোমালিয়া, দক্ষিণ ও পশ্চিমে ইথিওপিয়া, উত্তরে ইরিত্রিয়া আর পূর্ব দিকে আছে লোহিত সাগর ও এডেন উপসাগর।
- জিবুতি ফ্রান্সের উপনিবেশ হিসেবে গণ্য ছিল।
- হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার শিং অঞ্চলে অবস্থিত ছোট্ট দেশ জিবুতি।
- দেশটির রাজধানী: জিবুতি সিটি।
- রাষ্ট্রধর্ম: ইসলাম।
- মুদ্রা: জিবুতিয়ান ফ্রাঙ্ক।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন