খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ:- বিশ্ব খাদ্য কর্মসূচির নতুন এক গবেষণায় দেখা গেছে, ১৮৬টি দেশের মধ্যে একমাত্র দেশ গায়ানা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।- দক্ষিণ আমেরিকার গায়ানাই একমাত্র দেশ, যেখানে সব ধরনের খাদ্যদ্রব্য উৎপাদনের মাধ্যমে নিজ দেশের জনগণের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে।
- ‘নেচার ফুড’-এ প্রকাশিত গবেষণাটিতে বলা হয়েছে, ৭টি প্রধান খাদ্য উপাদান-ফলমূল, সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, উদ্ভিজ্জ প্রোটিন এবং শর্করার উৎস।
- প্রতিটি ক্ষেত্রেই গায়ানা নিজেদের প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম হয়েছে।
- গায়ানার পর সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে চীন ও ভিয়েতনাম। যারা সাতটির মধ্যে ছয়টি খাদ্য উপাদানে প্রায় স্বয়ংসম্পূর্ণ।
উল্লেখ্য,
- দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত গায়ানা।
- এর উত্তর-পশ্চিমে ভেনেজুয়েলা, দক্ষিণে ব্রাজিল, পূর্বে সুরিনাম এবং উত্তরে আটলান্টিক মহাসাগর।
- গায়ানার উর্বর মাটি, প্রচুর বৃষ্টিপাত এবং অনুকূল জলবায়ু কৃষিকাজকে সহজ করেছে।
- ৮ লাখের কিছু বেশি জনসংখ্যা এবং বিস্তীর্ণ কৃষিজমির কারণে দেশটি খাদ্য উৎপাদনে তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
[link]