মূল বিষয়বস্তুতে যান

কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প?

সঠিক উত্তর

দেনাপাওনা

সঠিক উত্তর: দেনাপাওনা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'দেনাপাওনা' গল্প:
- 'দেনাপাওনা' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'গল্পগুচ্ছ' থেকে সংকলিত হয়েছে।
- এ গল্পে তৎকালীন হিন্দু সমাজে পণপ্রথার কুফল সম্পর্কে জানা যায় এবং পণপ্রথার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির প্রয়াস উপলব্ধি করা যায়।
- লেখক গল্পটিতে যৌতুক নামক সামাজিক ব্যাধির এক নির্মম চিত্র তুলে ধরেছেন, যা যৌতুক গ্রহণকারীদের প্রতি ঘৃণার জন্ম দেয়।

গল্পের কাহিনি সংক্ষেপ-
পণের টাকা বাকি ছিল ছয়-সাত হাজার। নিরূপমার বাবা রামসুন্দর অতি কষ্টে তিন হাজার টাকা জোগাড় করে কন্যার শ্বশুরবাড়িতে গেলেন। শ্বশুর সে টাকা গ্রহণ করলেন না। বরং তাকে অপমান করে তাড়িয়ে দিলেন। মরিয়া হয়ে রামসুন্দর বসতবাড়ি বিক্রি করে টাকা সংগ্রহ করলেন। কিন্তু বেঁকে বসল নিরূপমা। সে আত্মহত্যার হুমকি দিয়ে বাবাকে ফেরত পাঠাল। একথা শ্বশুরবাড়িতে জানাজানি হলে নিরূপমার উপর অত্যাচার অসহনীয় হয়ে উঠল। শেষে অনাদরে-অবহেলায় ও পীড়ায় নিরূপমার মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকেরা অবশ্য মহাসমারোহে তার সৎকার ও শ্রাদ্ধের আয়োজন করেছিল।

-------------------
• কবিতা: মানসী, সোনারতরী, চিত্রা, গীতাঞ্জলি, বলাকা, শেষলেখা।
• উপন্যাস: চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা।
• ছোটগল্প: গল্পগুচ্ছ, তিনসঙ্গী, গল্পসল্প।
• নাটক: বিসর্জন, রাজা, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী।
• প্রবন্ধ: আধুনিক সাহিত্য, মানুষের ধর্ম, কালান্তর, সাহিত্যের স্বরূপ।
• আত্মজীবনী: জীবনস্মৃতি, ছেলেবেলা।

উৎস: মাধ্যমিক সাহিত্য পাঠ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শেষের কবিতা
  2. যোগাযোগ
  3. দেনাপাওনা সঠিক
  4. গোরা

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল