মূল বিষয়বস্তুতে যান

'সঞ্চয়িতা' কোন ধরনের গ্রন্থ?

সঠিক উত্তর

কাব্যসংকলন

সঠিক উত্তর: কাব্যসংকলন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্যসংকলন।

• ‘সঞ্চয়িতা':
- সঞ্চয়িতা (১৯৩১) রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ কবিতার একটি সংকলনগ্রন্থ। এটি কালানুক্রমিকভাবে সজ্জিত এবং তাঁর বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত কবিতা এতে সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত সংস্করণে বিশ্বভারতীর কর্তৃপক্ষ কিছু নতুন কবিতা সংযোজন করেন এবং সংকলনটিকে শেষলেখা পর্যন্ত বিস্তৃত করেন। সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বাধিক জনপ্রিয় সংকলিত কাব্যগ্রন্থ হিসেবে বিবেচিত।
-----------
রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বোচ্চ প্রতিভা ও সর্বসাধারণের প্রিয় ব্যক্তি ছিলেন।
- তিনি ছিলেন সব্যসাচী লেখক, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীতরচয়িতা, সুরস্রষ্টা, গায়ক, চিত্রশিল্পী, অভিনেতা, সমাজসেবী ও শিক্ষাবিদ।
- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম 'বিশ্বকবি' অভিধায় অভিষিক্ত করেন- পণ্ডিত রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. উপন্যাস
  2. নাটক
  3. প্রবন্ধগ্রন্থ
  4. কাব্যসংকলন সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল