মেধাবী
Toggle menu

প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?

সঠিক উত্তর
১৯৮৫ সালে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা:
- স্থানীয় সরকার হলো রাষ্ট্রের ভৌগলিক অবস্থানের ভিত্তিতে বিভক্ত করা ক্ষুদ্রতর শাসন কাঠামো।
- এটি হলো কেন্দ্রীয় সরকারের বর্ধিত ও সহায়ক অংশ।
- স্থানীয় সরকার ব্যবস্থা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়।
- কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকার দুই রকমের হয় যথা:স্থানীয় প্রশাসন ও স্থানীয় স্বায়ত্বশাসিত সরকার।

স্থানীয় সরকার ব্যবস্থা দুই ধরনের।
(ক) শহর বা পৌর স্থানীয় সরকার ব্যবস্থা এবং
(খ) গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থা।
- বাংলাদেশে শহরের জন্য দুই স্তর বিশিষ্ট ও গ্রামে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।

• শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা:
- পৌরসভা এবং
- সিটি কর্পোরেশন।

• গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা:
- ইউনিয়ন পরিষদ,
- উপজেলা পরিষদ এবং
- জেলা পরিষদ।

⇒ উপজেলা পরিষদ:
- স্থানীয় সরকার ব্যবস্থ্যায় গুরুত্বপূর্ণ স্তর হল উপজেলা পরিষদ।
- ১৯৮২ সালে প্রথম উপজেলা পরিষদ গঠিত হয়।
- ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ওই বছর ৪৬০টি উপজেলায় এই নির্বাচন হয়।
- একজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান, অধিভুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়র (যদি থাকে) ও তিনজন মহিলা সদস্য নিয়ে উপজেলা পরিষদ গঠিত।
- তাছাড়া স্থানীয় সংসদ সদস্য এর পরামর্শকের ভূমিকা পালন করেন।
- উপজেলা পরিষদের প্রধান কাজ হল ইউনিয়ন পরিষদের কার্যক্রমের সমন্বয় সাধন করা।

উৎস: i) পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

১৯৮৩ সালে
১৯৮৪ সালে
১৯৮৫ সালে সঠিক
১৯৮৬ সালে

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড