নিচের কোনটি স্থায়ী টিস্যুর প্রধান কাজ নয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করা
সঠিক উত্তর
সঠিক উত্তর: নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম। ক্রমাগত বিভাজনের মাধ্যমে নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করা মূলত ভাজক টিস্যুর কাজ।
• টিস্যু:
- উদ্ভিদ দেহ বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত।
- একেক ধরনের টিস্যু একেক ধরনের কাজ সম্পন্ন করে।
- বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই প্রকার।
যথা-
ক) ভাজক টিস্যু:
- উদ্ভিদের দেহে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলে।
- ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে, বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে।
- ভাজক টিস্যুর কাজ হলো- ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে; এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায় এবং ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায়।
খ) স্থায়ী টিস্যু:
- ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে।
- উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়।
- স্থায়ী টিস্যু তিন প্রকার।
যথা- সরল টিস্যু (যেমন: প্যারাকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা), জটিল টিস্যু (জাইলেম ও ফ্লোয়েম) এবং ক্ষরণকারী টিস্যু।
- স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে- খাদ্য প্রস্তুত ও পরিবহন করা এবং দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা।
উৎস: ১. বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
২. Science Expert [Live Publications]
রেফারেন্স মাত্র
গণিত বিষয়ের আরও প্রশ্ন