ই-মেইল ঠিকানার ‘@’ চিহ্নের পরের অংশটি কী বোঝায়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ডোমেইন নেম
সঠিক উত্তর
সঠিক উত্তর: ডোমেইন নেম
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ই-মেইলে @ চিহ্নের পরের অংশটি সার্ভারের ঠিকানা বা ডোমেইন নেম নির্দেশ করে। ই-মেইল ঠিকানাটি দুটি অংশে বিভক্ত থাকে – @ চিহ্নের পূর্বের অংশ এবং @ চিহ্নের পরের অংশ। পূর্বের অংশটি হলো ব্যবহারকারীর নাম বা তাদের নির্দিষ্ট আইডেন্টিফায়ার যা সার্ভারে সংরক্ষিত থাকে এবং ই-মেইল প্রেরণের সময় প্রাপককে কোন ইউজারের কাছে মেইল পৌঁছাতে হবে তা নির্দেশ করে। অন্যদিকে @ চিহ্নের পরের অংশটি সার্ভারের ঠিকানা বা ডোমেইন নেম নির্দেশ করে। তাই, @ চিহ্নের আগে থাকা অংশ ইউজার আইডি হিসেবে চিহ্নিত হয়।
- সুতরাং সঠিক উত্তর হলো - ডোমেইন নেম ।
• ই-মেইল:
- ১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন ARPANET-এর মাধ্যমে ইলেকট্রনিক পত্রালাপ চালু করেন, যা ছিল প্রথম ইমেইল সিস্টেম।
- ইলেকট্রনিক মেইল (ই-মেইল) হলো এক ধরনের ডিজিটাল বার্তা বিনিময়ের পদ্ধতি, যেখানে একজন প্রেরক এক বা একাধিক প্রাপকের কাছে নির্ভরযোগ্যভাবে বার্তা পাঠাতে পারেন।
- ইমেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক।
- একটি ইমেইল ঠিকানা মূলত ইউজার আইডি এবং ডোমেইন নেম দ্বারা গঠিত।
- উদাহরণ: abc@def.com। এখানে @ চিহ্নের পূর্বের অংশটি ইউজার আইডি ও @ চিহ্নের পরের অংশটি ডোমেইন নেম নির্দেশ করে।
- ইমেইল আদান-প্রদানে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
• ইমেইলে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ অংশ:
- CC (Carbon Copy): একই ইমেইল একাধিক প্রাপকের কাছে পাঠানোর জন্য ব্যবহৃত হয়, যেখানে অন্য প্রাপকেরা দেখতে পান কে কে বার্তাটি পেয়েছেন।
- BCC (Blind Carbon Copy): একই ইমেইল একাধিক প্রাপকের কাছে পাঠানো হলেও, এক প্রাপক অন্যদের ইমেইল ঠিকানা দেখতে পান না।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন