মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জননী
সঠিক উত্তর
সঠিক উত্তর: জননী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘জননী’ উপন্যাস:
- ‘জননী’ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস।
- উপন্যাসটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ শ্যামা-র জীবনকে কেন্দ্র করে রচিত। উপন্যাসে শ্যামার মাতৃত্ব, সংসারের জন্য সংগ্রাম এবং টিকে থাকার লড়াই ফুটে উঠেছে।
- এটি মনস্তাত্ত্বিক উপন্যাস, যেখানে লেখক মাকে কেবল স্বর্গীয় মহিমায় দেখাননি, বরং একজন সাধারণ মানুষের মতো জীবনের ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে জীবন্তভাবে উপস্থাপন করেছেন।
- উপন্যাসে এক মায়ের আত্মত্যাগ, পারিবারিক টানাপড়েন এবং মনস্তাত্ত্বিক দিক সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। এখানে মূল বিষয়বস্তু হলো সন্তানের ও সংসারের জন্য ত্যাগ ও সংগ্রাম, এবং গ্রাম বাংলার নিম্ন-মধ্যবিত্ত জীবনের বাস্তব চিত্র।
মানিক বন্দ্যোপাধ্যায়:
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রখ্যাত কথাসাহিত্যিক।
- তিনি ১৯০৮ সালের ২৯ মে বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার।
- ‘মানিক’ ছিল তাঁর পারিবারিক ডাকনাম।
• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- জননী (প্রথম);
- অহিংসা;
- স্বাধীনতার স্বাদ;
- আরোগ্য;
- পদ্মানদীর মাঝি;
- দিবারাত্রির কাব্য;
- পুতুলনাচের ইতিকথা।
উৎস:
‘জননী’ উপন্যাস;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন