বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৬,০১৭ বর্গ কিলোমিটার
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৬,০১৭ বর্গ কিলোমিটার
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সুন্দরবন:
- ম্যানগ্রোভ বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়।
- ম্যানগ্রোভ বন হল জোয়ারভাটায় বিধৌত লবনাক্ত সমতলভূমি।
- উষ্ণমন্ডলীয় ও উপ-উষ্ণমন্ডলীয় অক্ষাংশের আন্তপ্লাবিত আবাসস্থলের সমন্বয়ে ম্যানগ্রোভ ইকোসিস্টেম গঠিত।
- সুন্দরবন বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন যা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত।
- রায়মঙ্গল ও হাড়িয়াভাঙ্গা নদী সুন্দরবনকে বাংলাদেশ ও ভারতের অংশে বিভক্ত করেছে।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার। এর মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশে এবং বাকি অংশ ভারতে।
- সুন্দরবন আমাদের দেশের আয়তনের প্রায় ৪.০৮% এবং দেশের মোট সংরক্ষিত বনভূমির ৪৪%। এ বনের ৬৯% স্থল ভাগ ও ৩১% জল ভাগ।
- বৈশিষ্ট্য: ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য হলো উজানের মিষ্টি পানি প্রবাহ, ৬ ঘন্টা পরপর সামুদ্রিক লবণাক্ত পানির জোয়ার-ভাটা, কাদা চর, শ্বাসমূল এবং গাছে থাকতে বীজের অঙ্কুরোদগম।
তথ্যসূত্র: বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন